দুমকিতে চাঁদা দাবির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার 

0
32

মর্তুজা শোয়েব,বিশেষ প্রতিনিধি দুমকি পটুয়াখালী

পটুয়াখালীর দুমকিতে চাঁদা দাবির অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দুমকি উপজেলা শাখার সদস্য জি এম অলিউর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার ২৯ জানুয়ারী পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মো.আতিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, গত ২৪ জানুয়ারি জাকিয়া বেগম টিয়া নামে এক নারী দুমকি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেখানে তিনি অভিযোগ করেন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেছেন। এ ঘটনায় ২৭ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপে চাঁদা দাবির বিষয়টি উঠে আসে।

এ অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্বেচ্ছাসেবক দল পটুয়াখালী জেলা শাখা অলিউর রহমানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে। অলিউর রহমানকে দলীয় নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পটুয়াখালী জেলা শাখার সভাপতি মো. মশিউর রহমান মিলন ও সাধারণ সম্পাদক মো. এনায়েত হোসেন মোহন এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।


দুমকিতে চাঁদা দাবির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার 

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here