
অনলাইন ডেস্ক
চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার নেভাল-২ এলাকা থেকে ছাত্রলীগের ১০ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যার পর এক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। রবিবার চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সন্ধ্যার পর নেভাল-২ এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগের ১০ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। গ্রেপ্তারকৃতরা হলেন- সাব্বির হোসেন (২৩), মোহাম্মদ সাজিদ ইরফান (২০), কামরুল ইসলাম ওয়াসিম (১৯), সাজ্জাদ হোসেন মারুফ (২০), আবু বক্কর সিদ্দিক (২৩), মোহাম্মদ শাহিদ সাব্বির (২২) তন্ময় দাশ (২৩), নিলয় শীল (২৩), কৌশিক ধর (২২) ও সোলেমান আহমেদ (২৫)।