দুমকিতে ছাত্রশিবির এর উদ্যোগে হাফেজদের হিফজ ক্যারিয়ার সামিট-২০২৫ অনুষ্ঠিত

0
51

মর্তুজা শোয়েব,বিশেষ প্রতিনিধি দুমকি পটুয়াখালী

রবিবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দুমকি উপজেলা শাখার উদ্যোগে আজ সকাল ১০টায় দুমকি উপজেলা পরিষদ হল রুমে বিভিন্ন হিফজ মাদ্রাসা হাফেজি শিক্ষার্থীদের নিয়ে স্টুডেন্টস হিফয ক্যারিয়ার সামিট অনুষ্ঠিত হয়।

বিষয়: হাফেজি শেষ করে কিভাবে একটা সুন্দর ক্যারিয়ার গড়া যায়।

মোঃ মাসুদ রানা’র সভাপতিত্বে, সেক্রেটারি মো:খালিদ হাসানের সঞ্চালনায় ক্যারিয়ার সামিট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর ড. মামুন-উর-রশিদ প্রজেক্ট ডিরেক্টর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তিনি আলোচনা করেন কিভাবে ক্যারিয়ার ও সমাজ গঠন করায় হাফেজরা ভূমিকা রাকতে পারেন সে বিষয়ে দিকনির্দেশনা দেন।

প্রধান বক্তা হাফেজ ডা: রেজওয়ানুল হক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ ও সমাজসেবা সম্পাদক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। তিনি আলোচনা করেন হাফেজদের কেন এবং কিভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাদের অবদান রাখতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. কাজী মাসুম পোস্ট ডক্টরাল রিসার্জার চাইনিজ একাডেমি অব সায়েন্সস চায়না, মাসুদ আল মামুন (বাবু) বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক, মো সিদ্দিকুর রহমান বিশিষ্ট সমাজসেবক, মাও: মো: জাকারিয়া বিশিষ্ট সমাজসেবক, মাও শাহজালাল আমির বাংলাদেশ জামায়াতে ইসলামি দুমকি উপজেলা, মো: রাকিবুল ইসলাম নূর সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সৈয়দ ইমরান নাজির বায়তুলমাল সম্পাদক, মো: আমির হোসেন অফিস সম্পাদক পটুয়াখালী জেলা, হাফেজ মাহমুদুল হাসান কোরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, হাফেজ ফরিদুল ইসলাম দাওয়াহ সম্পাদক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পটুয়াখালী জেলা, প্রতিটি হাফেজি মাদরাসার শিক্ষকমন্ডলী।

দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপনি ঘোষনা করা হয়। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শিক্ষক হাফেজ মাওলানা মো: সিদ্দিকুর রহমান।


দুমকিতে ছাত্রশিবির এর উদ্যোগে হাফেজদের হিফজ ক্যারিয়ার সামিট-২০২৫ অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here