
এম রিয়াজ উদ্দিন,লালমোহন (ভোলা) প্রতিনিধি
ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়ন বিএনপির ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ মে) বিকাল চারটায় গজারিয়া গার্লস স্কুল এন্ড কলেজের হলরুমে জাঁকজমকপূর্ণভাবে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। তরুণ বিএনপি নেতা প্রভাষক নুরুদ্দীনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন, সফিউল্লাহ হাওলাদার প্রমুখ।
অন্যান্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন লালমোহন পৌরসভা বিএনপির আহবায়ক সাদেক মিয়া জান্টু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফয়সাল তালুকদার, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক বশির হাওলাদার, উপজেলা শ্রমিকদলের সভাপতি শাহিন হাওলাদার, সদস্য সচিব ফরহাদ রেজাসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, কাউন্সিলর এবং ডেলিগেটবৃন্দ।





