আওয়ামী লীগের কার্যালয় দখল করে এনসিপির অফিস

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

আওয়ামী লীগের তিনতলা ভবন দখল করে নিজেদের সাইনবোর্ড ঝুলিয়ে দলীয় কার্যক্রম শুরু করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর নেতাকর্মীরা। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নিন্দার ঝড়। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয় অনেক বাসিন্দা।

শনিবার (১০ মে) দুপুরে ভোলার চরফ্যাসন উপজেলার চরফ্যাসন পৌর সদরের কলেজ রোডে অবস্থিত আওয়ামী লীগের দলীয় কার্যালয়টি দখল করা হয়।

সরেজমিনে দেখা যায়, ভবনের ছাদে মাইক লাগিয়ে প্রচার চালাচ্ছেন এনসিপির নেতাকর্মীরা। একইসঙ্গে সাইনবোর্ড ঝুলিয়ে ‘আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে প্রস্তুতিমূলক সভা’ করছেন তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়টি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। লুট হয় আসবাবপত্রও। এরপর থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল ভবনটি। সরকার পতনের নয় মাস পর শুক্রবার ওই ভবন দখলে নেয় এনসিপি।

এনসিপির চরফ্যাসন উপজেলা প্রতিনিধি দাবি করা অহিদ ফয়সালের নেতৃত্বে দখলের ঘটনা ঘটে। তিনি জানান, দলের কার্যক্রম চালানোর লক্ষ্যে এনসিপির স্থানীয় নেতারা—আমজাত হাবিব, নুরে আলম নাসিম, শরিফ হোসাইন ও মো. শাহাবুদ্দিন—এই দখলে অংশ নেন। তিনি আরও বলেন, ‘এখন থেকে চরফ্যাসনে এনসিপির দলীয় সব কার্যক্রম এই কার্যালয় থেকেই পরিচালিত হবে।’

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয় এক মুক্তিযোদ্ধা। তিনি বলেন, ‘আওয়ামী লীগ স্বাধীনতার দল। স্বাধীনতার ৫৪ বছরে এই প্রথম কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যালয় দখল করে নিজেদের কার্যক্রম শুরু করেছে। এটি ইতিহাসে নজিরবিহীন ও ন্যক্কারজনক।’


আওয়ামী লীগের কার্যালয় দখল করে এনসিপির অফিস

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles