গলায় ওড়না পেঁচিয়ে ঝুলছে ফারহানা, কেউ জানে না কেন!

0
100

শেরপুর প্রতিনিধি:

গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে ফারহানা (১৮) নামে এক কিশোরী। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীবরদীর ভারেরা গ্রামে। কী কারণে ফারহানা এমন ঘটনা ঘটাতে পারে সে সম্পর্কে কারো ধারণা নেই। এ ঘটনায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ফারহানা ওই গ্রামের শামছুল হকের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় ফারহানা ঘরের ভেতর যায়। এরপর থেকে দরজা বন্ধ দেখে বাড়ির লোকজন। পরে তারা তাকে ডাকাডাকি করে। এতে সাড়া পায়নি। এসময় জানালা দিয়ে ফারহানাকে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখে। পরে তারা ঘরে প্রবেশ করে সেখান থেকে উদ্ধার করে। এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সংগ্রহ করে নিহতের সুরতহাল।এ ঘটনায় নিহত ফারহানার বাবা ছামছুল হক বলেন, কেন আত্মহত্যা করেছে তা আমরাও জানি না।

এ ব্যাপারে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস জানান, নিহতের গলায় ওড়না পেঁচানো দাগ রয়েছে। তবে কেনো আত্মহত্যা করেছে তা অনুসন্ধান চলছে।


গলায় ওড়না পেঁচিয়ে ঝুলছে ফারহানা, কেউ জানে না কেন!

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here