বিএনপি ক্ষমতায় আসলে দেশ চলবে ইসলামের রীতিনীতি অনুযায়ী – মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমদ 

0
18

এম রিয়াজ উদ্দিন,লালমোহন (ভোলা) প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সাবেক মন্ত্রী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে যারা প্রতিবাদ করতো শেখ হাসিনার তাদের আয়না ঘরে বন্দী করে রাখতো।

অন্যায় ও অবৈধভাবে শেখ হাসিনা ১৫ বছর দেশকে শাসন করেছেন। তিনি আরও বলেন বিএনপি ভদ্রলোকের দল, শহীদ জিয়া ছিলেন খোলাফায়ে রাশেদীনের মতো সুশৃঙ্খল ও নীতিবান। বিএনপি ক্ষমতায় আসলে দেশ চলবে ইসলামের রীতিনীতি অনুযায়ী। শহিদ জিয়ার আদর্শে গড়া দল, বেগম খালেদা জিয়ার দল, আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের দল। আমি তিনবার মন্ত্রী সহ ৬ বার এমপি ছিলাম কোন দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারেনি। হাসিনা সরকারের আমলে ৫ বার মিথ্যা মামলায় জেল খেটেছি, আবার জামিনে মুক্তি পেয়েছি।

শনিবার (২৪ জানুয়ারি) বিকালে ভোলার লালমোহন উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের লর্ড হার্ডিঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মেজর হাফিজ সবাইকে ধানের শীষে ভোট দেয়ার জন্য আহবান জানান, বিশেষ করে তরুন ভোটারদেরকে যোগ্য প্রার্থী এবং সৎ লোক দেখে ভোট দেয়ার জন্য অনুরোধ করেন।

লর্ড হার্ডিঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইব্রাহিম মিয়ার সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান বাচ্চু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস মেম্বার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহবায়ক ও যুবদল নেতা মোঃ মাসুদ খান, কামরুল পাটাওয়ারী,ডাঃ মোঃ সরোয়ারসহ  বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


বিএনপি ক্ষমতায় আসলে দেশ চলবে ইসলামের রীতিনীতি অনুযায়ী – মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমদ 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here