শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী বাদল মারা গেছেন

0
24

অনলাইন ডেস্ক

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারি মো. নুরুজ্জামান বাদল আর নেই। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে কিডনি জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে শেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাফিজুর রহমান নিশ্চিত করেছেন।

তিনি জানান, শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী, জেলা জামায়াতের সেক্রেটারি মো. নুরুজ্জামান বাদল দীর্ঘদিন যাবৎ কিডনি জটিলতায় ভুগছিলেন।

মঙ্গলবার শবে বরাতের রাত ১০টার দিকে তিনি অসুস্থ হলে তাকে প্রথমে শ্রীবরদী উপজেলা হাসাপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসার জন্য ময়মনসিংহে নেওয়া হলে রাত দেড়টার দিকে স্বদেশ হাসপাতালে তার মৃত্যু ঘটে।

প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল এবং জামায়াত, বিএনপি, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ জামায়াত নেতা নুরুজ্জামান বাদলের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন।


শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী বাদল মারা গেছেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here