বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

0
20

অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ও আগামী দিনের কর্মপরিকল্পনা বিষয়ে বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এই নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন হবে। সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেবে দলটি।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচনের ফলাফল, সরকার গঠনের প্রস্তুতি, সম্ভাব্য জোট রাজনীতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।


বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here