বড়লেখায় প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার মধ্যপ্রাচ্যের অবস্থানরত প্রবাসীদের সমন্বয়ে গঠিত সমাজসেবী সংগঠন প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা পরিচিতি ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মঙ্গলবার (২৯ মার্চ) রাত সাড়ে ৭ ঘটিকায় পৌর শহরের জিম্মি রেস্টুরেন্টের হলরুমে প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা মাস্টার জাকির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু আহমদ হামিদুর রহমান শিপলু, বড়লেখা সরকারি কলেজের সহকারি অধ্যাপক নিয়াজ উদ্দিন, ব্যবসায়ী শামছুল ইসলাম পুতুল, সিনিয়র সাংবাদিক আব্দুর রব, সমাজ সেবক শামছুল ইসলাম, আবুল খালিক, বাংলাদেশ প্রেস ক্লাবের বড়লেখা শাখার আহ্বায়ক হানিফ পারভেজ, প্রবাসী কল্যাণ পরিষদের সিনিয়র সহ-সভাপতি মো. মাছুম উদ্দিন, নিসচা’র সভাপতি সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন, সমাজকর্মী সমন্বয়ক ফোরামের সহকারি সমন্বয়ক সাইফুল ইসলাম জিবু, পাবলিকেশন সোসাইটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া, জফরপুর ইয়াং সোসাইটির সহ-সভাপতি জাকারিয়া আহমেদ প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন টিম ফর কোভিড ডেথের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান জাভেদ, ব্যাংকার আমিনুল বাবলু, ক্রীড়া সংগঠক জামিল আহমদ, মায়ার সিলেট অনলাইন চ্যানেল প্রতিনিধি সাইফুর রহমান, দৈনিক আশ্রয় প্রতিদিন প্রতিনিধি শাহরিয়ান আহমেদ শাকিল, জফরপুর ইয়াং সোসাইটির উপদেষ্টা মুহিবুর রহমান, মানবসেবা সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ শুভ, নিসচার কার্যনির্বাহী সদস্য এনাম উদ্দিন প্রমুখ।

আলোচনা সভা পরবর্তী সময়ে প্রবাসী কল্যাণ পরিষদের সিনিয়র সহ-সভাপতি প্রবাসী মো. মাছুম আহমদ ও যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন আহমদকে সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় উপদেষ্টা কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও নব-নির্বাচিত প্রধান উপদেষ্টা রফিকুল ইসলাম সুন্দর।

অন্যান্য উপদেষ্টাবৃন্দ যথাক্রমে- জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু আহমদ হামিদুর রহমান শিপলু, বড়লেখা সরকারি কলেজের সহকারি অধ্যাপক নিয়াজ উদ্দিন, ব্যবসায়ী শামছুল ইসলাম পুতুল, সিনিয়র সাংবাদিক আব্দুর রব, মুড়াউল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন, ব্যবসায়ী শামছুল ইসলাম (জাপান), ব্যবসায়ী আব্দুল খালিক, পর্তুগাল প্রবাসী আব্দুল হামিদ, ফ্রান্স প্রবাসী তাজুল ইসলাম, দুবাই প্রবাসী মো. কামরুজ্জামান আজাদ, সৌদি আরব প্রবাসী মাহতাব আল মামুন।


বড়লেখায় প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles