মুন্সিগঞ্জের শ্রীনগরে হত্যার হুমকি দিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

অনলাইন ডেস্ক:

মুন্সিগঞ্জের শ্রীনগরে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে হত্যার হুমকি দিয়ে ধর্ষণের অভিযোগে আইয়ুব খান (৫৮) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার ভাগ্যকূল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২৮ মার্চ ওই ছাত্রীকে বাড়িতে রেখে পদ্মা নদীর চরে সরিষা তুলতে যান তার বাবা-মা। এ সুযোগে আইয়ুব খান ঘরে ঢুকে ভুক্তভোগীকে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করেন। এ ঘটনার পর কিশোরী মেয়ের আচরণের পরিবর্তন দেখে তার মায়ের জিজ্ঞাসাবাদে প্রকৃত ঘটনা বেরিয়ে আসে।

পরে ভুক্তভোগীর পরিবার এ বিষয়ে পুলিশে অভিযোগ জানালে রাত ৯টার দিকে আইয়ুব খানকে গ্রেফতার করা হয়। গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম। তিনি জানান, অভিযোগ পেয়ে তাৎক্ষণিক আইয়ুব খানকে গ্রেফতার করা হয়েছে। পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


মুন্সিগঞ্জের শ্রীনগরে হত্যার হুমকি দিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles