রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ৬১

অনলাইন ডেস্ক:

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ১২ হাজার ৫৮৯ পিস ইয়াবা, ১৯৭ গ্রাম ২২ পুরিয়া হেরোইন, ৪৬ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৪৪২ বোতল ফেন্সিডিল ও ৮ লিটার দেশিয় মদ জব্দ করা হয়।

বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা হয়েছে।


রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ৬১

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles