আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে ৭ জন নিহত

0
5

ঢাকা জেলা প্রতিনিধি

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে সাতজন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত আরও নয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ঢাকা জোন-৪ এর উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান। তিনি জানান, কাভার্ড ভ্যান থেকে গ্যাস সিলিন্ডার আনলোড করার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পাঁচজন পুড়ে অঙ্গার হয়ে যাওয়ায় তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বাকি দুইজনের মধ্যে নিহত সালমা নামের এক নারীর পরিচয় পাওয়া গেছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান, অন্যজন বুলবুল- তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

এদিন রবিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে জামগড়া এলাকায় ওই পোশাক কারখানায় আগুনের সূত্রপাত হয়। আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সোমেন বড়ুয়া অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।


আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে ৭ জন নিহত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here