
হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি:
প্রচীনতম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ বড়লেখা পৌর শাখার উদ্যোগে ও পরিবেশ মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন এমপি’র পুত্র জাকির হোসেন জুমনের পৃষ্টপোষকতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ৫ শত দিনমজুর, শ্রমিক ও মেহনতি জনসাধারণের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২১ এপ্রিল) মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সম্মূখে পৌর ছাত্রলীগ সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাহেদ আহমদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক সইদুল ইসলাম, দপ্তর সম্পাদক পৌর কাউন্সিলর জেহীন সিদ্দিকি, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালেহ আহমেদ জুয়েল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ বাদশা, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইমরান হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ, বড়লেখা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ছিদ্রাতুল কাদের আবির, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুনেদ আহমদ ও সাংগঠনিক সম্পাদক শফিউস সামাদ জুয়েল।
এছাড়া আরোও উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাবের হোসেন জয়, পৌর ছাত্রলীগের ৯নং ওয়ার্ড শাখার সভাপতি রাহাত আহমদ, সাধারণ সম্পাদক রাসেল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইমন আহমদ, রুহিন আহমদ, সাংগঠনিক সম্পাদক কাব্য, ৮নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাউসিফ, ২নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পার্থ দেব, পৌর ছাত্রলীগ নেতা সজিব আহমদ, বায়েজিদ আহমদ, মুন্না আহমদ, তুহিন আহমদ,
সানি,সালমান,সাকিব,জাকারিয়া,হাবিব,সুলতান,ফাহাদ,হৃদয়,জুবায়ের,আবু তাহের,মুহিবসহ প্রমুখ।
এসময় পৌর ছাত্রলীগের সভাপতি আলী হোসেন বলেন, বাংলাদেশ ছাত্রলীগ জন্মলগ্ন থেকে আজ অবধি ছাত্র আর এদেশের মেহনতী মানুষের জন্য কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ বড়লেখা পৌর ছাত্রলীগের উদ্যোগে আমরা রোজাদার মেহনতী দিনমজুর মানুষের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি হাতে নিয়েছি, আজকের এই অনুষ্ঠান সফল করতে সর্বাত্মক আর্থিকভাবে সহযোগিতা করেছেন জুড়ী বড়লেখার উন্নয়ন একক রুপকার মাননীয় পরিবেশ মন্ত্রী জনাব শাহাব উদ্দিন এম পি মহোদয়ের সুযোগ্য উত্তরসূরী তারুণ্যের আইডল জনাব জাকির হোসেন জুমন ভাইসহ দেশ-বিদেশের অনেকেই সহযোগিতা করেছেন,পাশাপাশি আজকের এই অনুষ্ঠানে এসে সফল ও সার্থক করে তুলেছেন বড়লেখা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দরা।
তিনি আরোও বলেন, আমি আমার ব্যক্তিগত এবং বড়লেখা পৌর ছাত্রলীগের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও চিরকৃতজ্ঞতা জানাই। আমরা বড়লেখা পৌর ছাত্রলীগ পরিবার যেভাব ছাত্র আর এদেশের মেহনতী মানুষের জন্য কাজ করে যাচ্ছি এভাবেই কাজ করে যেতে পারি, এই দোয়া ও ভালোবাসা সকলের কাছে চাই, সর্বোপরি মহান সৃষ্টিকর্তার নিকট সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু জীবন কামনা করছি।





