বগুড়ার শাজাহানপুরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুরে রবিউল ইসলাম ওরফে মেহেরুল (৩৮) নামে এক যুবককে চুরির অভিযোগে সন্দেহভাজন হিসেবে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
শুক্রবার দুপুরে তার লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে তাকে পেটানোর পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

শুক্রবার সকাল ৬টার দিকে উপজেলার শাকপালা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে নিহতের স্বজনরা এসে পরিচয় নিশ্চিত করেন। জানান শাজাহানপুর কৈগাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রাজু কামাল।
নিহত মেহেরুল শাকপালা এলাকায় ভাড়াবাড়িতে থেকে সাইকেল মেকানিকের কাজ করতেন। তিনি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের ডামরুল গ্রামের হবিবর রহমানের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই রাজু কামাল জানান, মেহেরুল মাদকসেবন এবং এলাকায় ছোটখাটো চুরি করতেন। শাকপালা এলাকায় চুরির ঘটনায় সন্দেহভাজন হিসেবে তাকে ধরে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করতে পারেন স্থানীয়রা কিছু লোকজন। তবে এখনি পরিস্কার করে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।
শাজাহানপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান চুরির সন্দেহে রবিউল ইসলাম ওরফে মেহেরুলকে গনপিটনি দিয়ে শুক্রবার ভোরে হত্যা করা হয়েছে । এ বিষয়ে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। আসামী গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে ।


বগুড়ার শাজাহানপুরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles