কুষ্টিয়ার শহরতলীর ট্রাকচাপায় প্রাণ গেল মা ও ছেলের

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার শহরতলীর বটতৈলে ট্রাকচাপায় মা ও ছেলে নিহত হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন কুষ্টিয়ার সদর উপজেলার বটতৈলে ইউনিয়নের কবুরহাট গ্রামের নাজমুলের স্ত্রী অঞ্জনা খাতুন ও তার বড় ছেলে ইফতিয়াজ। ইফতিয়াজ কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শেষ বর্ষের ছাত্র। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অঞ্জনা খাতুনের শিশুপুত্র ইফাদ। তাকে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে কলেজছাত্র ইফতিয়াজ মা ও তার ছোট ভাইকে নিয়ে কবুরহাট থেকে মোটর সাইকেলযোগে কুষ্টিয়া শহরের উদ্দেশে যাচ্ছিলেন। এ সময় বটতৈল মোড় এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেলচালক ইফতিয়াজের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে মা অঞ্জনা খাতুনকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অঞ্জনা খাতুনের শিশুপুত্রকে গুরুতর আহত অবস্থায় প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়া হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালক পালিয়ে গেলেও পুলিশ ট্রাকটিকে আটক করেছে।

কুষ্টিয়া মডেল থানার (ওসি) সাব্বিরুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি মর্মান্তিক। এ ঘটনায় ঘাতক চালক পালিয়ে গেলেও ট্রাকটিকে আটক করেছে পুলিশ। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


কুষ্টিয়ার শহরতলীর ট্রাকচাপায় প্রাণ গেল মা ও ছেলের

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles