বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছয় ব্যবসায়ীকে জরিমানা

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছয় ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১১ মে) বিকেলে পৌরশহরের হাজীগঞ্জ বাজারে এই অভিযান চালানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। অভিযানে সহায়তা করেছে বড়লেখা থানা পুলিশ।

সূত্রে জানা গেছে, অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগ পেয়ে বড়লেখা পৌরশহরের হাজীগঞ্জ বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। এসময় সয়াবিন তেলের বোতলের গায়ে লেখা নির্ধারিত দাম মুছে অতিরিক্ত দামে বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় পৌরশহরের হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী তজমুল আলীকে ২ হাজার, রাজু আহমদকে ২ হাজার, ফুলু মিয়াকে ৩ হাজার, বদরুল ইসলামকে ৫ হাজার, আমিনুল ইসলামকে ৩ হাজার, সাইদুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।


বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছয় ব্যবসায়ীকে জরিমানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles