বিয়ানীবাজার উপজেলা জমিয়তের ঈদ পূণর্মিলনী ও সংবর্ধনা সম্পন্ন

শাহরিয়ার রহমান শফি,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার ঈদ পূণর্মিলনী ও প্রবাসীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১০ মে) দুপুরে পৌরশহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এ ঈদ পূণর্মিলনী ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
শাখা সহ-সভাপতি মাওলানা আতিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হক কাসেমীর সঞ্চালনায় সভায় প্রবাসী জমিয়তনেতা মাওলানা জালাল উদ্দীনকে সংবর্ধনা প্রদান করা হয়।
সভায় তিনমাস ব্যাপী সদস্য শূমারী (জুন-জুলাই-আগস্ট) সফলভাবে সম্পন্ন করে আগামী ডিসেম্বর মাসে উপজেলা জমিয়তের কর্মী সম্মেলন বাস্তবায়নে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন মাওলানা মুজিবুর রহমান, মাওলানা ফরীদ আহমদ, মাওলানা আবু ইউসুফ, মাওলানা রুহুল আমীন, মাওলানা মারুফুল হাসান, মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা আব্দুস শাকুর, মাওলানা খালিদ হোসাইন, মাওলানা শাহেদ আহমদ, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা কবির আহমদ দিলওয়ার হোসাইন প্রমুখ।


বিয়ানীবাজার উপজেলা জমিয়তের ঈদ পূণর্মিলনী ও সংবর্ধনা সম্পন্ন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here