Home আইন-আদালত বুড়িচং টাস্কফোর্স অভিযানে মাদক ব্যবসায়িক আটক

বুড়িচং টাস্কফোর্স অভিযানে মাদক ব্যবসায়িক আটক

বুড়িচং টাস্কফোর্স অভিযানে মাদক ব্যবসায়িক আটক

বুড়িচং (কুমিল্লা) উপজেলা প্রতিনিধি:

কুমিল্লা জেলা বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার জনাব হালিমা খাতুন স্যারের নির্দেশে বুড়িচং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম এর নেতৃত্বে বিজিবি, পুলিশ ও মাদক দ্রব্য অধিদপ্তর,

কুমিল্লা এর সমন্বয়ে মাদকের বিরুদ্ধে রাজাপুর ইউনিয়নের পাঁচোড়া গ্রামে টাস্কফোর্স রাতে অভিযান চালানো হয়। এ অভিযানে বাংলাদেশের অভ্যন্তরে মাদক ব্যবসায়ী মোঃজহিরুল ইসলাম ও সোহেল মিয়ার বাড়িতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, বুড়িচং মোঃ ছামিউল ইসলাম এর নেতৃত্বে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর রূপন কান্তি, পুলিশ কর্মকর্তা এস আই নয়ন, জেসিও ৯২৪২ নায়েব সুবেদার মোঃ আব্দুল কাদির সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফোর্স ০৫ জন,পুলিশ ফোর্স ০৩জন,বিজিবি সদস্য ০৮ জন সহ মোট ১৭ জন অংশ নেন।

 

উল্লেখ্য, উক্ত তল্লাশি অভিযানে আসামি জহিরুল ইসলাম এর বাড়ি থেকে ৫ কেজি গাঁজা ও ২৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে এবং আসামি সোহেল এর বাড়ি থেকে ১৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। আসামি দের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য পুলিশ কে বলা হয়েছে এবং মাদকদ্রব্য গুলো মাদকদ্রব্য অধিদপ্তরের ইন্সপেক্টর এর হেফাজতে পরবর্তী কার্যক্রম এর জন্য দেওয়া হয়েছে।

এদিকে আব্দুর রশিদ নামে এক ব্যক্তি তার বাড়িতে ফেন্সিডিল সেবনরত অবস্থায় হাতে নাতে ধরা পড়ে। তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

জনস্বার্থে উপজেলা প্রশাসনের জানান এই অভিযান অব্যাহত থাকবে


বুড়িচং টাস্কফোর্স অভিযানে মাদক ব্যবসায়িক আটক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here