Home সারাদেশ সিলেট বিভাগ বিয়ানীবাজার পৌর নির্বাচন- নৌকার মাঝি মেয়র আব্দুস শুকুর

বিয়ানীবাজার পৌর নির্বাচন- নৌকার মাঝি মেয়র আব্দুস শুকুর

বিয়ানীবাজার পৌর নির্বাচন- নৌকার মাঝি মেয়র আব্দুস শুকুর

শাহরিয়ার রহমান শফি,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:

বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র আব্দুস শুকুর।
আজ শুক্রবার বিকেল থেকে শুরু হওয়া আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় বর্তমান মেয়র আব্দুস শুকুরকে নৌকার প্রতীকের জন্য মনোনীত করা হয়েছে।

আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকের প্রার্থী মনোনয়ন সম্পন্ন করেছে আওয়ামী লীগ। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান মেয়র মো. আব্দুস শুকুর কে নৌকার মাঝি হিসেবে আবারও মনোনীত করেছে ক্ষমতাসীন দলটির কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড। আজ সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত হয়। এখনো অফিসিয়ালি কোন পত্র প্রেরণ করা না হলেও বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

প্রত্যাশানুযায়ী মো. আব্দুস শুকুর মনোনয়ন লাভ করায় দলটির স্থানীয় বেশীরভাগ নেতাকর্মীর মাঝে আনন্দ বিরাজ করছে।
জানা যায়, ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন অর্জন করতে ৭জন প্রার্থী দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও উত্তোলন করেন। তারা হলেন বর্তমান পৌর মেয়র, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুস শুকুর, জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল হাসিব মনিয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য ময়নুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুস টিটু, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক জিএস ফারুকুল হক এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য পাভেল মাহমুদ ও ফ্রান্স আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলী হোসেন।
দলীয় মনোনয়ন প্রত্যাশী সকল প্রার্থীই দলটির স্থানীয় নেতাকর্মী থেকে কেন্দ্র পর্যন্ত লবিং তৎপরতা চালিয়েছেন। তবে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতবারের ন্যায় এবারও আস্থা রেখেছেন মো. আব্দুস শুকুর এর উপর, তাঁকে ফের দলীয় মনোনয়ন দিয়ে।
এদিকে মো. আব্দুস শুকুর প্রত্যাশানুযায়ী দলীয় মনোনয়ন লাভ করায় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বেশীরভাগ নেতাকর্মীদের মাঝে আনন্দ বইছে। তাদের প্রত্যাশা যোগ্য প্রার্থী মনোনয়নের ফলে নির্বাচনী মূল লড়াইয়ের বৈতরণী ফের সাফল্যের সাথে পার হওয়া সম্ভব।


বিয়ানীবাজার পৌর নির্বাচন- নৌকার মাঝি মেয়র আব্দুস শুকুর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here