ট্রাকচাপায় দশম শ্রেণীর ছাত্র নিহত, সড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার !

আনোয়ার হোসেন আকাশ,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সড়ক দূর্ঘটনায় মিলন ইসলাম (১৬) নামে দশম শ্রেণীর ছাত্র নিহত হয়েছে। নিহত দশম শ্রেণীর ছাত্র পীরগঞ্জ পৌর শহরের জগথা মাষ্টারপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার (৯জুন) দুপুরে পীরগঞ্জ পৌর শহরের মাষ্টারের মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ দূর্ঘটনা খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে পীরগঞ্জ-রাণীশংকৈল এর প্রধান সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
প্রতক্ষদর্শী ও স্থানীয়রা জানান, পৌর শহরের রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর স্কুল ছাত্র মিলন ইসলাম বিদ্যালয়ে পরীক্ষা শেষ করে বাড়ি ফেরার পথে  মাষ্টারের মোড় এলাকায় বেপরোয়া ভাবে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষোভ ও অবরোধ চলছিল।
পীরগঞ্জ থানা পরিদর্শক (ওসি) জাহাঙ্গীর আলম সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশের একটি দল সেখানে পাঠিয়েছেন বলে জানান।

ট্রাকচাপায় দশম শ্রেণীর ছাত্র নিহত, সড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার !

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles