কুমিল্লা পদুয়ার বাজার ও দেবিদ্বারে মাদক ব্যবসায়িক আটক

বুড়িচং (কুমিল্লা) উপজেলা প্রতিনিধি:

কুমিল্লায় র‌্যাব ১১ সিপিসি২ এর মাদক বিরোধী পৃথক অভিযানে জেলা সদরের কালির বাজার, কাপ্তান বাজার ও সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকা থেকে ১২১ কেজি গাঁজা সহ ৪ মাদক কারবারি গ্রেফতার করেছে।

কুমিল্লা জেলাকে মাদক মুক্ত করার জন্য পুলিশ সুপার, কুমিল্লা মহোদয় মাদকের বিরুদ্ধে যে প্রত্যয় ব্যক্ত করেছেন তারই ধারাবাহিকতার অংশ হিসেবে পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায়
অফিসার ইনচার্জ দেবিদ্বার থানা কমল কৃষ্ণ ধর সাহেবের সার্বিক তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব খাদিমুল বাহার বিন আবেদ এর নেতৃত্বে দেবিদ্বার থানার অফিসার ও ফোর্স পৃথক পৃথক মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রথমে দেবিদ্বার থানাধীন হিস্টোগ্রাম সজীব ব্রিকফিল্ডের সামনে থেকে ০৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ মনির (৩৩) কে গ্রেফতার করেন। এই সংক্রান্তে এসআই/আব্দুল মোমেন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে এজাহার দায়ের করিলে মাদক মামলা রুজু করা হয়। পরবর্তীতে অপর একটি বিশেষ অভিযান পরিচালনা করে দেবিদ্বার থানাধীন কাবিলপুর গ্রামস্থ আনসার ক্যাম্পের সামনে ০৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ সেলিম রেজা (৩০) কে গ্রেফতার করেন। উক্ত আসামির বিরুদ্ধে এসআই/চন্দন চন্দ্র দাস এজাহার দায়ের করিলে আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়। ২৪ ঘন্টায় দেবিদ্বার থানার পৃথক পৃথক মাদক বিরোধী বিশেষ অভিযানে সর্বমোট ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে মাদক মামলা রুজু পূর্বক আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইতেছে।

এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।


কুমিল্লা পদুয়ার বাজার ও দেবিদ্বারে মাদক ব্যবসায়িক আটক

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles