শিক্ষক হত্যার প্রতিবাদে বড়লেখায় মানববন্ধন

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

ছাত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটে ছাত্রের অতর্কিত হামলায় সাভারের আশুলিয়ার হাজী ইউনুস আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রভাষক উৎপল কুমার সরকারের হত্যাকারী আশরাফুল আহসান জিতুর ফাঁসি ও শিক্ষকদের হেনেস্তার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

৩০ জুন বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার জেলার বড়লেখায় সম্মিলিত শিক্ষক সমাজের আয়োজনে বড়লেখা নুরজাহান শপিং সিটির সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ এ কে এম হেলাল উদ্দিন।

মাষ্টার নাজিম উদ্দিনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি লুতফুর রহমান চুন্নু,শিক্ষক রিয়াজুল ইসলাম,প্রভাষক এমএ হাসান,প্রভাষক জসিম উদ্দিন,শিক্ষক আতিকুল ইসলাম,বদরুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা গত ২৫ জুন সাভারের আশুলিয়ার হাজী ইউনুস আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রভাষক উৎপল কুমার সরকারের হত্যাকারী ও তার মদদাতার দৃষ্টান্তমূলক শাস্তি ও শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানান।


শিক্ষক হত্যার প্রতিবাদে বড়লেখায় মানববন্ধন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles