ঘোড়াঘাটে মোজাম পার্কে নিরাপত্তা প্রহরীর রক্তাক্ত লাশ উদ্ধার

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে মোজাম বিনোদন পার্ক নামে একটি আমবাগান থেকে সবুজ ইসলাম (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রায় ভাংড়ি এলাকার মৃত শরিফ উদ্দিনের ছেলে।

বুধবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার ১নং বলগাড়ি ইউপির কালুপাড়া এলাকার মোজামের আমের বাগান নামে কথিত বিনোদন পার্কের একটি ঘর থেকে নিরাপত্তা প্রহরীর ছুরকিাঘাত করা রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। এছাড়াও পাশের ঘর থেকে অসামাজকি কাজে ব্যাবহারিত বিভিন্ন আলামত উদ্ধার করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, উপজেলার কালুপাড়া এলাকায় মোজাম পার্ক নাম দিয়ে একটি আমবাগানে দীর্ঘদিন থেকে পতিতাবৃত্তি ও মাদক সহ বিভিন্ন প্রকার অনৈতিক কর্মকান্ডে পরিচালিত হয়ে আসছিল। বিগত দিনে বহুবার প্রশাসনের অভিযান পরিচালনা করে বাগানের মালিকসহ জড়িতদের মামলা ও ভ্রাম্যমাণ আদালতে জেল জরিমানা করা হয়েছে। নিহত সবুজ ইসলাম গত এক মাস পূর্বে এ বাগানের আবাসিক নাইটগার্ড হিসেবে যোগদান করে। এমতাবস্থায় আজ বুধবার সকালে অপর নাইটগার্ড সাইদুল ইসলাম বাগানের একটি ঘরে সবুজের রক্তাক্ত লাশ দেখতে পায়। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পিবিআই, সিআইডি ও পুলিশের বিভিন্ন ইউনিট এ হত্যাকান্ডের ছায়া তদন্ত করছে। তদন্ত শেষে প্রকৃত রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে জানান ঘটনাস্থল পরিদর্শন করতে আসা দিনাজপুর জেলা পিবিআই এর পরিদর্শক মোহাম্মদ নূরনবী।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান, এ হত্যাকান্ডর বিষয়ে থানা পুলিশ সহ সংশ্লিষ্ট ইউনিট তদন্ত করছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


ঘোড়াঘাটে মোজাম পার্কে নিরাপত্তা প্রহরীর রক্তাক্ত লাশ উদ্ধার

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles