
হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজার জেলা পরিষদের সদ্য সাবেক সদস্য ১নং ওয়ার্ড ও প্যানেল চেয়ারম্যান আবু আহমদ হামিদুর রহমান শিপলুর আমন্ত্রণে মত বিনিময় সভা।
রবিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭ ঘটিকায় বিভিন্ন শ্রেনী পেশার নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, সাংবাদিক, সমাজকর্মী, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মীদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল হান্নানের সভাপতিত্বে ও উদীচী শিল্পী গোষ্ঠী বড়লেখা শাখার সাধারণ সম্পাদক শুভাশিস দে শুভ্রের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন আসন্ন জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী আবু আহমদ হামিদুর রহমান শিপলু।
আসন্ন জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী (সদ্য সাবেক সদস্য) আবু আহমদ হামিদুর রহমান শিপলুকে সমর্থন জানিয়ে তাকে সার্বিকভাবে সহযোগিতার আশাবাদ ব্যক্ত করে বক্তব্য রাখেন এপিপি গোপাল দত্ত বাবলু, বড়লেখা সরকরি ডিগ্রী কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক নিয়াজ উদ্দীন, নারী শিক্ষা ডিগ্রী কলেজের ইংরেজী বিভাগের সহকারি অধ্যাপক মোশারফ হোসেন সবুজ, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ,ক্রীড়া ব্যক্তিত্ব রেজাউল ইসলাম মিন্টু, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি লুৎফুর রহমান চুন্নু,জুড়ী তৈয়বুন্নেসা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক বদরুল ইসলাম মনু,সিনিয়র সাংবাদিক আব্দুর রব, নারীশিক্ষা একাডেমী ডিগ্রী কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক হাসান আহমদ,নজরুল একাডেমীর উপদেষ্ঠা জুনেদ রায়হান রিপন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক তপন চৌঃ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মোহাম্মদ শাহজাহান,উপজেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মতিন,বিশিষ্ট ব্যবসায়ী কবির হোসেন,নিরাপদ সড়ক চাই বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমিদ ইশাদ রিপন,টিম ফর কোভিড ডেথ বড়লেখা জুড়ির সভাপতি শাহাব উদ্দিন, ধারাভাষ্যকার ইকবাল আহমদ,মুক্তিযুদ্ধার সন্তান জাফর আহমদ,শিক্ষক জাকির হোসেন প্রমূখ।





