
শাহরিয়ার শাকিল,বিশেষ প্রতিনিধি বড়লেখা:
বড়লেখা টিম ফর কোভিড ডেথ (লাশ দাফনকারী স্বেচ্চাসেবী) সংগঠন এর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী মহোদয় এর অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতিজনিত বদলি উপলক্ষে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে ১৬ সেপ্টেম্বর (রোজ শুক্রবার )বাদ মাগরিব উপজেলা হলরুমে বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার জনাব খন্দকার মুদাচ্ছির বিন আলী মহোদয়কে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। টিম ফর কোভিড ডেথ, এর সিনিয়র সহ সভাপতি জনাব আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরফ উদ্দীনের সঞ্চলনায় ও মওলানা খালেদ আহমদের কোরআন তিলাওতের মধ্যদিয়ে সভার কাজ শুরু হয় ।এতে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব আজিজুল ইসলাম হাওলাদার, ৫নংদক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব এম এ শহিদ খান ,টিম ফর কোভিড ডেথ এর দাতা সদস্য শামছুল ইসলাম, দাতা সদস্য ব্যাংকার নাজমুল ইসলাম , দাতা সদস্য সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফয়েজ আহমদ ,দাতা সদস্য ও বড়লেখা সমাজকর্মী সমন্বয়ক ফোরামের প্রধান সমন্বয়ক জাকির হোসেন মাস্টার , টিম ফর কোভিড ডেথ, এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শাহাব উদ্দিন, সাংবাদিক, সিনিয়র সহ সাধারণ সম্পাদক, মস্তফা উদ্দিন , সহ সাধারণ সম্পাদক জাহিদ হাসান জাবেদ।
ব্যবসায়ী ও টিম ফর কোভিড ডেথ, এর দাতা, শামছুল ইসলাম,(জাপান) আব্দুল খালিক ,টিম ফর কোভিড ডেথ এর দাতা সদস্য স্পেন প্রবাসী শিপন আহমেদ, শুভাকাঙ্খী ব্লুবাড কিন্ডার গাটেন এর প্রিন্সিপাল শাহেদ আহমদ, আক্তার হোসেন, জইন উদ্দিন। জামিল আহমদ।
সামছুদ্দিন মানব কল্যান ফাউন্ডেশনের, সভাপতি,আহমেদ জাকারিয়া, জফর পুর ইয়াং সোসাইটির, সহ সভাপতি, জাকারিয়া আহমদ, যুবশক্তি সমাজকল্যাণ পরিষদ এর সভাপতি আমিনুল বাবলু,সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জামিল আহমদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব বড়লেখা উপজেলা শাখার সদস্য সাংবাদিক শাহরিয়ার শাকিল, মাষ্টার শেখরুল ইসলাম, জাগরণী মিডিয়ার পরিচালক আক্তার হোসেন, সাইফুর রহমান আব্দুল হান্নান সহ বিভিন্ন সামাজিক সংগঠন এর দায়িত্বশীল বৃন্দগন।
অনুষ্ঠানে বড়লেখা সমাজকর্মী সমন্বয়ক ফোরামের প্রধান সমন্বয়ক মাস্টার জাকির হোসেন বলেন, শেফালী বকুল যেমন করুণ নিঃশ্বাস ছাড়ে বড়লেখা উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী মহোদয়ের বিদায়তে বড়লেখা উপজেলার প্রতিটি শ্রেণী পেশার মানুষের আজ একই অবস্হা ।
নদী যেমন বাঁকে বাঁকে দীর্ঘ করতে চায়, তার পথ চলা আমরাও চেয়েছিলাম স্যারকে বড়লেখায় পাবে বেশী দিন ধরীয়া কিন্তু যত বার চেষ্টা করেছি তথ বার ব্যর্থ্য হয়েছি হার মেনেছি অবশেষে ।
অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন
টিম ফর কোভিড ডেথ বড়লেখা জুড়ী, এর কোষাধ্যক্ষ মাও আব্দুল হামিদ।





