
মোহাম্মদ রায়হান,কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলাধীন পতনঊষার ইউনিয়নের সামাজিক সংগঠন আলোর প্রদীপ সামাজিক সংস্থা’র আয়োজনে গত ১৬ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধ্যা ৮ ঘটিকার সময় স্থানীয় নয়াবাজার শ্রীরামপুরে আলোর প্রদীপ সামাজিক সংস্থা’র ৩য় বর্ষপূর্তি উপলক্ষে করোনাকালীন দুর্যোগ মোকাবেলা ও সামাজিক কাজে বিশেষ ভুমিকা রাখায় পতনঊষার ইউনিয়নের প্রায় ১৩ টি সামাজিক সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
উক্ত স্মারক প্রদান অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান শিপু’র সঞ্চালনায় এবং সংগঠনের সভাপতি জনাব রুহুল আমিন লিমন’এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শমশেরনগর পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ জনাব মোশাররফ হোসেন।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মাও. মুফতি শামসুল ইসলাম লিয়াকত, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জুনেদ আহমদ, সাবেক সভাপতি নয়াবাজার শ্রীরামপুর ব্যবসায়ি সমিতি। জনাব রিপন ইসলাম ময়নুল, সদস্য ১নং ওয়ার্ড ২নং পতনউষার ইউপি। জনাব আব্দুল মন্নান মনোয়ার, সাবেক সভাপতি নয়াবাজার শ্রীরামপুর ব্যবসায়ি সমিতি। জনাব শামসুর রহমান, সাবেক সভাপতি নয়াবাজার শ্রীরামপুর ব্যবসায়ি সমিতি। জনাব তমিজ মিয়া, সাবেক সহ-সভাপতি নয়াবাজার শ্রীরামপুর ব্যবসায়ি সমিতি।জনাব হেলাল আহমদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক নয়াবাজার শ্রীরামপুর ব্যবসায়ি সমিতি। জনাব মিজানুর রহমান মিজান, বিশিষ্ট সমাজকর্মী ও সংবাদকর্মী। জনাব ছনোয়ার মিয়া, সদস্য নয়াবাজার শ্রীরামপুর ব্যবসায়ি সমিতি। জনাব জুবেদ আহমদ, উপদেষ্টা আলোর প্রদীপ সামাজিক সংস্থা।
উপস্থিত ছিলেন আলোর প্রদীপ পরিবারের অর্থ সম্পাদক, খন্দকার বাচ্চু আহমদ। অফিস সম্পাদক, আরিয়ান খান জুবেল। সিনিয়র সদস্য, রুবেল আহমদ। সদস্য আলী আকবর সহ আরো অনেকে।
এতে সংবর্ধনাকৃত সংগঠনগুলির পক্ষ থেকে বক্তব্য রাখেন, জনাব ছালিম আহমদ। জনাব সুমন খান। জনাব মতিউর রহমান শাহানুর। জনাব হাবিবুল ইসলাম ইমন। জনাব আতিফ চৌধুরী। জনাব আজমল আহমদ। জনাব মুহিবুর রহমান মুকুল। জনাব বদরুল আলম। জনাব জাকারিয়া তালুকদার।
অবশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
অত্র ১৩ সংগঠনের দায়িত্বশীল রা তাদের নিজ নিজ স্মারক অতিথিবৃন্দের নিকট থেকে সরাসরি গ্রহণ করেন।
উপস্থিত অতিথিরা সংগঠন কার্যক্রমের প্রতি দিকনির্দেশনা প্রদান করেন এবং সামাজিক ও মানবতার কাজে উৎসাহ দেন।





