ভোলায় হারিয়ে যাওয়া ০৯টি স্মার্ট ফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর

বিশেষ প্রতিনিধি ভোলা:

জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা এর দিক-নির্দেশনায়, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলার তত্ত্বাবধানে এএসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম ও তথ্যপ্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া ০৯টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।

ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে জেলা গোয়েন্দা শাখা, ভোলা কর্তৃক বিভিন্ন স্থান থেকে উদ্ধারকৃত হারিয়ে যাওয়া বিভিন্ন মডেলের ০৯টি স্মার্ট ফোন আজ ২০ সেপ্টেম্বর ২০২২ তারিখ মঙ্গলবার প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন জনাব আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ভোলা।

এসময় ফোনের প্রকৃত মালিক হারানো শখের মোবাইল ফোনটি হাতে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন।তারা ভোলা জেলার পুলিশ সুপার ও জেলা গোয়েন্দা শাখাকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় জনাব মোঃ এনায়েত হোসেন, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলা, সহ প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


ভোলায় হারিয়ে যাওয়া ০৯টি স্মার্ট ফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles