
ঝিনাইদহের শৈলকুপায় বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধে আমজাদ হোসেন (৫০) নামে এক ব্যক্তি আপন চাচাত ভাইয়ের হামলায় নিহত হয়েছেন। নিহত ব্যক্তি পৌর এলাকার খালকুলা গ্রামের হোসেন আলীর পুত্র।
স্থানীয়রা জানান, আমজাদ হোসেনের সাথে দীর্ঘদিন ধরে আপন চাচাত ভাই মোক্তার হোসেন, মনোয়ার হোসেন, নবীন হোসেন ও উজ্জল হোসেনের বাড়ির সীমানার জমি নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে চাচাত ভাইয়েরা দেশীয় অস্ত্র নিয়ে আমজাদ হোসেনকে কুপিয়ে গুরুতর আহত করে। তাকে উদ্ধার করে প্রথমে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। শুক্রবার সকালে তিনি মারা যান।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। অপরাধীদের খুজে বের করে আইনের আওতায় আনা হবে।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)