
মোঃ জামাল উদ্দিন,কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত সেচ্ছাসেবী ভাই বোনের উপস্থিতিতে সম্পন্ন হলো ব্রম্মপুত্র ব্লাড কল্যাণ সোসাইটি ময়মনসিংহ ৬ষ্ঠ বর্ষপূর্তি এবং ৭ম বর্ষে পদার্পণে সেচ্ছাসেবী মিলন মেলা
উক্ত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ময়মনসিংহ জেলা সিটি মেয়র ইকরামুল হক টিটু সভাপতিত্ব করেন মোঃ আবিদুর রহমান সভাপতি ব্রম্মপুত্র ব্লাড কল্যাণ সোসাইটি পরিচালনায় ছিলেন মোঃ আলমগীর হোসেন সাধারণ সম্পাদক ব্রম্মপুত্র ব্লাড কল্যাণ সোসাইটি ময়মনসিংহ,
উপস্থিতিতে সভাপতি এম এ ওবায়দা ভূইয়ার সভাপতিত্বে ও সঞ্চালনায় পালিত হয় সেচ্ছাসেবী মিলন মেলা।
উক্ত মিলন মেলায় দাওয়াত পেয়ে অংশ গ্রহণ করেন সেচ্ছাসেবী সংগঠন বিসর্জন পরিবার কোম্পানীগঞ্জ সিলেট, দেশের সকল সেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি বিসর্জন পরিবার এর ধারাবাহিক সম্মান অর্জন করেছেন।
সম্মাননা স্বারক গ্রহণ করেছেন বিসর্জন পরিবার কোম্পানীগঞ্জ সিলেট এর পক্ষ থেকে সংগঠনের সভাপতি মোঃ জামাল উদ্দিন, মোঃ জামাল উদ্দিন সম্মাননা পেয়ে ব্রম্মপুত্র ব্লাড কল্যাণ সোসাইটির সাথে থাকা সংশ্লিষ্ট সকলের প্রতি দোয়া শ্রদ্ধা রক্তিম শুভেচ্ছা জানিয়েছেন।
সব শেষে জামাল উদ্দিন ব্রম্মপুত্র ব্লাড কল্যাণ সোসাইটির আগাম ভবিষ্যৎ উজ্জ্বল ও সফলতা কামনা করেছেন।





