নড়াইলে ফেসবুকে প্রতারণায়, ডিবির জালে তিন প্রতারক আটক

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের জেলার সুযোগ্য পুলিশ সুপার সাদিরা খাতুনের নির্দেশনায় গোয়েন্দা পুলিশ, ডিবির জালে প্রতারকচক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের যাদবপুর গ্রামের মাসুদ তালুকদারের স্ত্রী তানিয়া খাতুন, মান্নু তালুকদারের স্ত্রী লিমা খাতুন ও মহিষখোলা গ্রামের আছাদ শেখের ছেলে বাবর আলী।

ডিবি পুলিশের এসআই আলী হোসেন জানান, প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে ফেসবুকে বিভিন্ন আইডি খুলে ও অনলাইনে চটকদারি বিজ্ঞাপনের মাধ্যমে পণ্য বিক্রির নামে সাধারণ মানুষের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিতেন তারা। তাদের কয়েকটি বিকাশ নাম্বরের মাধ্যমে ৩০ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার প্রমাণ মিলেছে। গ্রেফতারকৃতদের নামে কালিয়া থানায় মামলা হয়েছে। এ সময় এদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন মডেলের ১০টি মোবাইল ফোন ও বিভিন্ন কোম্পানির ৪৮টি সিমকার্ড জব্দ করেছে পুলিশ।


নড়াইলে ফেসবুকে প্রতারণায়, ডিবির জালে তিন প্রতারক আটক

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles