
নড়াইলের লোহাগড়া উপজেলার ১১নং ইতনা ইউনিয়নের সচিবের নামে জন্ম নিবন্ধন জালিয়াতির অভিযোগ পাওয়া যায়। অভিযোগ থাকার সত্ত্বেও অর্থের বিনিময় আবার নতুন জন্ম নিবন্ধন বানিয়ে দেয়।
এ ঘটনা ঘটেছে ১১নং ইতনা ইউনিয়নের পাংখারচর গ্রামের সেলিম মুন্সির মেয়ে স্বর্ণা খানম পাংখারচর শতদল মাধ্যমিক বিদ্যালয় নবম শ্রেণীর ছাত্রী। স্কুলে খোঁজ নিয়ে দেখা যায় নবম শ্রেণীর রেজিস্ট্রেশন অনুযায়ী স্বর্ণার জন্ম তারিখ ০৫.১১.২০০৬ , অসৎ উদ্দেশ্যে স্বর্ণার বাবা সেলিম মুন্সি মেয়ের বয়স বাড়ানোর জন্য ইতনা ইউনিয়নের সচিব আরব আলী মোটা অংকের অর্থের বিনিময়ে জন্মনিবন্ধন বানিয়ে দেয়। স্বর্ণার বাবা ও ইউনিয়নের সচিব দুইজন পরামর্শ করে জন্ম তারিখে গোপন কোরিয়া কোন তথ্য ছাড়াই নতুন জন্ম নিবন্ধন তৈরি করে দেন ০৫.১১.২০০১ সালের। খোঁজ নিয়ে জানা যায় তিনি এসব ঘুষের টাকা দিয়ে দোচালা টিনের ঘর থেকে গ্রামের বাড়িতে আলিশান বাড়ি করেছেন নাম বলায় অনিচ্ছুক অনেকে বলেন উনি সুদের ব্যবসাও করেন।
অনেককে সুদের টাকা দিয়ে তার কাছ থেকে চেক নিয়ে মামলা করে জেল খাটিয়েছে। সচিব আরব আলীর কাছে এ সব বিষয় জানতে চাইলে তিনি সাংবাদিকদের হুমকি প্রদান করেন ও ভয়দেখান। এ বিষয়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান শেখ শিহানুক রহমান বলেন সচিব এটা কি করে করেছে আমি জানিনা। এ বিষয়ে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজগর আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন কোন রেফারেন্স ছাড়া এভাবে এটা হওয়া উচিত না আমি সচিবের বিরুদ্ধে সোকেচ করব, ও উদ্ধতন কর্মকর্তার সাথে আলোচনা করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে বলে জানান।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)