শিক্ষিকার সাথে অশোভন আচরণ, বিএনপি নেতাকে বহিষ্কার

0
65

অনলাইন ডেস্ক

রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে ভাঙচুর ও শিক্ষিকার সাথে অশোভন আচরণের অভিযোগে জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলীকে বহিষ্কার করেছে বিএনপি।

শুক্রবার (২৪ এপ্রিল) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে ভাঙচুর ও শিক্ষিকার সাথে অশোভন আচরণের ঘটনা ঘটেছে দুর্গাপুর উপজেলাধীন জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলীর বিরুদ্ধে। সুতরাং দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে আকবর আলীকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।


শিক্ষিকার সাথে অশোভন আচরণ, বিএনপি নেতাকে বহিষ্কার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here