
প্রসেনজিত বড়ুয়া,উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজার জেলার অন্যতম মানবিক সংগঠন ‘আমরা কক্সবাজার বৌদ্ধ তরুণ তরুণী’ নামে এই সংগঠনটি অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে শীতবস্ত্রহীন মানুষ খুঁজে খুঁজে পাশে দাঁড়াচ্ছেন এবং বিতরণ করছেন শীতবস্ত্র।
কক্সবাজার জেলার অন্তর্গত উখিয়া স্টেশন,কোটবাজার স্টেশন, মরিচ্যা স্টেশন,রামু স্টেশন,কক্সবাজার সদর,চকরিয়া স্টেশন সমুহে খোলা আকাশের নিচে অবস্থান করা লোকদের ও পথঘাটে পড়ে থাকা অর্থাত যাদের আমরা বলে থাকি পাগল তাদেরকে খুঁজে খুঁজে বিতরণ করা হয়েছে শীতবস্ত্র।
এছাড়াও সামনে আরোও কক্সবাজার জেলার অন্তর্গত উখিয়া,টেকনাফ,রামু,কক্সবাজার সদর,চকরিয়া ও পেকুয়া উপজেলায় তাদের শীতবস্ত্র উপহার বিতরণ হচ্ছে এবং আরোও হবে বলে জানিয়েছেন এই সংগঠনের সভাপতি।
আমরা কক্সবাজার বৌদ্ধ তরুণ-তরুণী নামে এই সংগঠনের সভাপতি তিষ্যানন্দ ভিক্ষু বলেছেন তাদের এখন পর্যন্ত ৫০ এর বেশি শীতবস্ত্র বিতরণ করা হয়েছে এবং তাদের শীতবস্ত্র বিতরণের লক্ষ্যমাত্রা ১০০। একশত শীতবস্ত্র বিতরণের পরে যদি শীতবস্ত্রহীন মানুষ আরোও অধিক হারে দেখা যায় তাহলে তারা পাশে থাকবেন সামর্থবানদের সহযোগিতার মাধ্যমে এবং নিজেদের আপ্রাণ চেষ্টার মাধ্যমে।