পত্রিকা-ছাপা কাগজে মোড়ানো খাবারে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

পুরনো পত্রিকা কিংবা ছাপা কাগজের ঠোঙায় মোড়ানো খাবারে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এতে শঙ্কা রয়েছে হৃদরোগ, কিডনি জটিলতা থেকে শুরু করে ক্যানসারের। তবে এ বিষয়ে সাধারণ মানুষ শুধু নয়, উদাসীন কর্তৃপক্ষও।

কাগজের ঠোঙায় মোড়ানো খোলা খাবার কেনা-বেচার দৃশ্য বেশ পরিচিত। আর এ ধরনের মোড়ক তৈরি করা হয় পুরনো পত্রিকা কিংবা বই-খাতা থেকে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ লেলিন চৌধুরী জানান, এসব কাগজ প্রস্তুত হয় ক্লোরাইড, হাইড্রোফ্লোরিস এসিড, ক্যালসিয়াম অক্সাইডসহ বিভিন্ন কেমিক্যাল থেকে। আর ছাপার জন্য যে কালি বা রং ব্যবহার করা হয়, তাতে থাকে কপার, জিংক, প্রিজারভেটিভ।

চিকিৎসকেরা বলছেন, এ ধরনের কাগজে মোড়ানো খাবার থেকে মানুষের শরীরে বিষক্রিয়া হতে পারে। হরমোনের জটিলতা, ত্বক ও পেটের সমস্যা, হৃদরোগ, কিডনি জটিলতাসহ ঝুঁকি রয়েছে ক্যানসারেরও।

নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর ৩৩ ধারা অনুসারে, সর্বনিম্ন এক বছর এবং সর্বোচ্চ তিন বছর, ন্যূনতম তিন লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান থাকলেও, প্রয়োগের দৃষ্টান্ত নেই।


পত্রিকা-ছাপা কাগজে মোড়ানো খাবারে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles