Home রাজনৈতিক আওয়ামীলীগ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আওয়ামী লীগের শান্তি র‌্যালি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আওয়ামী লীগের শান্তি র‌্যালি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আওয়ামী লীগের শান্তি র‌্যালি

অনলাইন ডেস্ক

কুমিল্লার চান্দিনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে চান্দিনা উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মাধাইয়া বাজারে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা অংশে শান্তি র‌্যালি বের করা হয়। এতে চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুনতাকিম আশরাফ টিটুর সভাপতিত্বে প্রধান অতিথির ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. আবদুল মান্নান জয়, সাধারণ সম্পাদক মো. রোশন আলী মাস্টার।

চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ আলমের সঞ্চালনায় কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম তুহিন, সাইফুল ইসলাম মজুমদার শিপন চেয়ারম্যান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, খোরশেদ আলম, মেহেদী হাসান তালুকদার, ইমাম হোসেন সরকার, অহিদ উল্লাহ, আবু মুসা মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আশেকুল ইসলাম প্রমুখ।


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আওয়ামী লীগের শান্তি র‌্যালি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here