মেহেরপুরে ঈদুল আজহার জামায়াত অনুষ্ঠিত

মেহেরপুর জেলা প্রতিনিধি

মেহেরপুরে বিভিন্ন ঈদগা ময়দানে পবিত্র ঈদুল আজহার জামায়াত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় মেহেরপুরের প্রধান ঈদের জামায়াত অনুষ্ঠিত হয় পৌর ঈদগাহ ময়দানে।

সকাল ৮টায় দ্বিতীয় প্রধান ঈদের জামায়াত অনুষ্ঠিত হয় শহরের পুরাতন ঈদগা মাঠে। মেহেরপুর পৌর ঈদগাহ ময়দানে ঈদের জামায়াত আদায় করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম, জেলা পুলিশ সুপার রাফিউল ইসলাম, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।

এছাড়া সকাল আটটার সময় কোট ঈদগা ময়দানে, সাড়ে সাতটায় মেহেরপুর মডেল মসজিদে একই সময় সদর থানা প্রাঙ্গণে, ৬টা ৩০ মিনিটে শহীদ শামসুজ্জোহা পার্কে আহালে হাদিসের জামায়াত অনুষ্ঠিত হয়।


মেহেরপুরে ঈদুল আজহার জামায়াত অনুষ্ঠিত

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles