কালাইয়ার কুখ্যাত গাঁজা মনিরের ছেলে গাঁজা কারবারি বাপ্পি গাঁজা সহ আটক

নিজস্ব প্রতিনিধি পটুয়াখালী

পটুয়াখালীর বাউফলে সেই আলোচিত সাড়ে ৯ কেজি গাঁজা সহ আটক হওয়া একাধিক মাদক মামলার আসামি, উপজেলার কালাইয়া ইউনিয়নের গাঁজা সম্রাট নামে খ্যাত গাঁজা মনির মৃধার ছেলে গাঁজা কারবারি বাপ্পি মৃধা (২২) গাঁজাসহ আটক হয়েছে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড ও অর্থদন্ড করা হয়েছে।

থানা পুলিশ জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মোঃ বাপ্পি মৃধা তাদের নিজ বাড়ি কালাইয়া ইউনিয়নের কমলার দীঘির কোটপাড় এলাকায় গাঁজা বিক্রি করছে, এমন সময় বাউফল থানা পুলিশ তাকে গাঁজাসহ আটক করে। এ সময় তার কাছ থেকে ১২ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী বলেন, আটককৃত গাঁজা কারবারী মোঃ বাপ্পি মৃধাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ডসহ ৫ শত টাকা অর্থদন্ড করা হয়েছে। এবং থানা পুলিশের কাছে হস্তান্তর পূর্বক কারাগারে পাঠানো হয়েছে। ভবিষ্যতেও আমাদের উপজেলা প্রশাসন থেকে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, সাড়ে ৯ কেজি গাঁজাসহ গাঁজা সম্রাট নামে খ্যাত গাঁজা মনির মৃধার আটকের একদিন না পেরোতেই তার ছেলে গাঁজা কারবারী মোঃ বাপ্পি মৃধা গাঁজাসহ আটক হন। এতে এলাকাবাসী জানান, মনির এলাকায় একজন দুর্ধর্ষ বেপরোয়া গাঁজা সম্রাট নামে খ্যাত। তাকে সবাই গাঁজা মনির নামে চিনেজানে। তার উৎপাতে অতিষ্ঠ এলাকার সাধারণ মানুষ। কালাইয়া এলাকার বিভিন্ন স্থানে তথা কমলার দীঘির পাড়, কোটপাড় রাস্তা-ঘাটে, চর কালাইয়া রাস্তায় ও আনাচে কানাচে, শৌলা বাজার এলাকায়, পূর্ব কালাইয়া এলাকাসহ বিভিন্ন জায়গায় বসে সে গাঁজা বিক্রি করে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা থাকা সত্ত্বেও বারবার গাঁজাসহ ধরা পড়ে আবার ছাড়া পেয়ে যায়। পরবর্তীতে আবার গাঁজা বিক্রিতে লিপ্ত হয়। এসব কারবারীর সাথে জড়িত আছে বড় বড় মাথা। তাই তারা এখন রাতারাতি কোটিপতি বনে গেছেন। তবে এসব কাজ চলে প্রতিনিয়ত বিভিন্ন ভাবে বিভিন্ন ম্যানেজের মাধ্যমে। ওই কুখ্যাত গাঁজা মনিরের ক্রসফায়ার দাবি করছি এবং এর সাথে জড়িত সবার কঠিন শাস্তি দাবি করছি। আমরা সাধারণ মানুষ শান্তিতে এবং সুস্থভাবে যেন সমাজে বসবাস করতে পারি।


কালাইয়ার কুখ্যাত গাঁজা মনিরের ছেলে গাঁজা কারবারি বাপ্পি গাঁজা সহ আটক

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles