
শাহরিয়ার রহমান,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি
বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ফেনগ্রাম জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। ২৩জুলাই সোমবার সকালে সংগঠনের কার্যালয়ে ২০২৩-২৪ সনের নতুন কমিটি গঠন করা হয়।
নতুন কমিটি গঠনের লক্ষে পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের তত্বাবধানে নির্বাচন কমিশনার সুলেমান আহমদ মাসুমের পরিচালনায় ও নির্বাচন কমিশনার আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে গ্রামের সর্বসাধারনের উপস্থিতিতে মুহাম্মদ কামরুজ্জামানকে সভাপতি,আব্দুল বারী কয়েছকে সাধারণ সম্পাদক এবং জাহাঙ্গীর হোসেন লিয়নকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো.আব্দুল হামিদ, সহ-সভাপতি ছালেহ আহমদ, সহ-সাধারণ সম্পাদক বদরুল হোসেন তুহিন, কোষাধক্ষ্য এবাদুর রহমান তারেক, দপ্তর সম্পাদক মো সুলেমান হোসেন, প্রচার সম্পাদক রেজাউল আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক কাওসার হোসেন রাজু, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক জুনাইদ আহমদ সুমন, ধর্ম ও সমাজসেবা বিষয়ক সম্পাদক তারেক আহমদ, সহ-ধর্ম ও সমাজসেবা বিষয়ক সম্পাদক আব্দুল দাইয়ান, ক্রীড়া সম্পাদক সাইদুর রহমান, সহ ক্রীড়া সম্পাদক হাসান আহমদ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক তানভীর হোসেন,সহ সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো দেলোয়ার হোসেন ৷





