
নিখিল বিশ্বাস,স্টাফ রিপোর্টার খোকসা কুষ্টিয়া
কুষ্টিয়ার খোকসায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
শনিবার ৫ আগষ্ট ২০২৩ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে ও উপজেলা পরিষদ অফিসার্স ক্লাবের হলরুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা বিধান হালদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ফজলুল হক, খোকসা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও বিভিন্ন ইলেকট্রিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।





