দুমকিতে ভূমি ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের ভার্চুয়াল শুভ উদ্বোধন

মোঃ জাহিদুল ইসলাম,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

দুমকিতে উপজেলা প্রশাসনের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের ( ভার্চুয়াল) শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান। এসময় উপস্থিত ছিলেন দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহাবুবুর রহমান, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, উপজেলা প্রকৌশলী আজিজুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা ফারুক হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুন নাহার ইয়াসমিন, এজিএম পল্লীবিদ্যুৎ মোশাররফ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিদা বেগমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন। এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন। উল্লেখ্য মুজিব বর্ষ উপলক্ষে দুমকিতে ৪২৩ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমি ও গৃহ প্রদান করা হয়েছে।


দুমকিতে ভূমি ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের ভার্চুয়াল শুভ উদ্বোধন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles