Home রাজনৈতিক আওয়ামীলীগ আশাশুনিতে ১৫ আগষ্ট পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আশাশুনিতে ১৫ আগষ্ট পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আশাশুনিতে ১৫ আগষ্ট পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোঃ রুহুল কুদ্দুস,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনি উপজেলার শ্রীউলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ আগষ্ট) বিকাল ৫ টায় ইউনিয়নের বুড়াখারাটি আরশ মৎস্য সেটে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রীউলা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান আবু হেনা সাকিল প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনা রাখেন। সভায় শ্রীউলা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাবেক দপ্তর সম্পাদক আবু সাইদ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ রায়হান সাদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু হেনা শরীফ, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন, ইউনিয়ন কৃষকলীগের সাবেক সভাপতি সঞ্জয় কুমারসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস যথাযথ ভাবে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়।


আশাশুনিতে ১৫ আগষ্ট পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here