
প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া,নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
আজ রোজ রবিবার প্রতিবছরের মতো এই বছরও অনুষ্ঠিত হল হাজী এম এ কালাম সরকারি কলেজে এইচএসসি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান।
উক্ত বিদায় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলার সহকারী ভূমি কমিশনার জনাব মোহাম্মদ শামসুদ্দীন রেজা। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অত্র হাজী এম এ কালাম সরকারি কলেজের সম্মানিত প্রিন্সিপাল ও আ ম রফিকুল ইসলাম। অত্র কলেজের প্রতিষ্ঠিত সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সম্মানিত সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের সম্মানিত সকল শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ।
উক্ত বিদায় ও দোয়া অনুষ্ঠান শুরু হয় পবিত্র ধর্মীয় কুরআন তেলওয়াত, ত্রিপিটক ও গীতা পাঠ দিয়ে। ধর্মীয় কুরআন তেলওয়াত, ত্রিপিটক ও গীতা পাঠ শেষে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে ফুল ও মানপত্র প্রদান করেন একাদশ শ্রেণির ছাত্র ও ছাত্রীরা। এর পরে শুরু হয় শিক্ষার্থীদের মাঝে বিদায়ী বক্তব্য। শিক্ষার্থীদের বক্তব্য শেষে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে দিকনির্দশনা মূলক বক্তব্য রাখেন অত্র কলেজের শিক্ষক ও শিক্ষিকা ও সম্মানিত অতিথি বৃন্দ। শিক্ষকদের মাঝে সভাপতি হিসেবে দিকনির্দেশনা উপদেশ মূলক বক্তব্য রাখেন অত্র হাজী এম এ কালাম সরকারি কলেজর সম্মানিত অধ্যক্ষ জনাব ও আ ম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপদেশ মূলক বক্তব্য রাখেন অত্র কলেজের সিনিয়র প্রভাষক জনাব মোহাম্মদ জসিম উদ্দিন, (সমাজ বিজ্ঞান)। সিনিয়র প্রভাষক জনাব নীলোতপল বড়ুয়া, (ইংরেজি)। সিনিয়র প্রভাষক জনাব এমদাদুল হক, (বাংলা)। এর পরে সম্মানিত অতিথিদের পক্ষ থেকে প্রধান অতিথি হিসেবে উপদেশ মূলক বক্তব্য রাখেন জনাব শামসুদ্দিন রেজা, সহকারী ভূমি কমিশনার নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখা।
অত্র কলেজের প্রতিষ্ঠিত সভাপতি হিসেবে উপদেশ মূলক বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ ইকবাল, সাবেক উপজেলা চেয়ারম্যান নাইক্ষ্যংছড়ি। উক্ত বিদায় ও দোয়া অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন জনাব হাসান আহমেদ সুবাহানি, (ইংরেজি)
উক্ত অনুষ্ঠানে দিকনির্দেশনা মূলক বক্তব্য শেষে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে এবং দেশ ও দেশের শান্তি সহ মৃত্যু ব্যক্তির উদ্দেশ্যে দোয়া প্রার্থনা করেন।