Home সারাদেশ চট্রগ্রাম বিভাগ নাইক্ষ্যংছড়িতে লুপি কেরাতের প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষণ নিতে বিভিন্ন সমস্যায় ভুগতে হচ্ছে।

নাইক্ষ্যংছড়িতে লুপি কেরাতের প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষণ নিতে বিভিন্ন সমস্যায় ভুগতে হচ্ছে।

নাইক্ষ্যংছড়িতে লুপি কেরাতের প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষণ নিতে বিভিন্ন সমস্যায় ভুগতে হচ্ছে।

প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া,নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

নাইক্ষ্যংছড়ি উপজেলার সকল বয়সী লোকজনের দেহের আত্মরক্ষা, ঢ়ড় মনোবল, রোগ প্রতিরোধের ক্ষমতা, মাদক মুক্ত ও প্রতিযোগিতা মূলক খেলোয়াড় গড়ে তুলতে একটি লুপি কেরাত একাডেমী গঠিত হয় বলে জানা যায়।

লুপি কেরাত একাডেমীর সহকারী প্রশিক্ষক জনাব মং চিংহ্লা চাক এর কাজ থেকে জানা যায় বর্তমান উপজেলা নির্বাহী অফিসার জনাব রোমেন শর্মার কাছে অনুমতির মাধ্যমে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে কেরাতের একাডেমী চালু করা হয়। এবং কেরাতে একাডেমী শিক্ষার্থীদের প্রশিক্ষণ নেওয়ার জন্য একটি মাঠের প্রয়োজন হয়। এই মাঠের জন্য উপজেলা নির্বাহী অফিসার জনাব রোমেন শর্মাকে জনালে উপজেলা নির্বাহী অফিসার নাইক্ষ্যংছড়ি শিশু পার্কে প্রশিক্ষণের জন্য অনুমতি দেয় । কিন্তু রোদ বৃষ্টির কারণে লুপি কেরাত একাডেমির শিক্ষার্থীদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় বলে জানা যায়। এবং আরও জানান কষ্টের মাঝেও তারা ক্লাস বন্ধ রাখেনি নাইক্ষ্যংছড়ি উপজেলা রেষ্ট হাউজে নতুন ভবনের ছোট্ট একটা বারান্দায় ক্লাস শুরু করেছে। কিন্তু সেখানে ও বৃষ্টির পানি ছিটিয়ে ছড়িয়ে পড়ার কারণে সেখানেও শিক্ষার্থীরা পিচ্ছিলে পড়ে যায় বলে জানা যায়।

লুপি কারাতের সহকারী প্রশিক্ষক জনাব মং চিংহ্লা চাক আরও জানান শিক্ষার্থীদের যাতে ভালো প্রশিক্ষণ ও ক্লাসের মাধ্যমে সাবলীলভাবে গড়ে তুলার জন্য রোধ ও বৃষ্টি বিহীন একটা ভালো পরিবেশের প্রয়োজন। রোধ ও বৃষ্টি বিহীন একটা ভালো পরিবেশে যাতে প্রশিক্ষণ ও ভালো ভাবে ক্লাস নিতে পারে এবং রোধ ও বৃষ্টি বিহীন পরিবেশ যাতে পেতে পারে তার জন্য উপজেলা প্রশাসনের প্রতি লুপি কেরাত একাডেমির শিক্ষকরা বিশেষ ভাবে আহাব্বান জানান।


নাইক্ষ্যংছড়িতে লুপি কেরাতের প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষণ নিতে বিভিন্ন সমস্যায় ভুগতে হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here