নেত্রকোনা জেলায় মাদ্রাসা সেক্টরে দ্বিতীয় বারের মত শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন আমিনুল ইসলাম।

মোঃ আল ইমরান,স্টাফ রিপোটার নেত্রকোনা

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ইং উপলক্ষে নেত্রকোনা জেলা পর্যায়ে প্রতিযোগীতায় মাদ্রাসা ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক নির্বাচিত হয়েছেন নেত্রকোনার দুর্গাপুর পৌর এলাকার বাগিচাপাড়ার বাসিন্দা আমিনুল ইসলাম বাবুল। তিনি কলমাকান্দা উপজেলার রহিমপুর এম. ডি. এস দাখিল মাদ্রাসার শিক্ষক। উল্লেখ্য ২০২২ সালেও উক্ত ক্যাটাগরিতে তিনি নেত্রকোনা জেলায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। তেরটি ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন করা হয়। উক্ত প্রতিষ্ঠানে চৌদ্দজন শিক্ষক রয়েছেন,পাশের হার কলমাকান্দা থানায় দ্বিতীয়।

সোমবার (৪সেপ্টেম্বর ) দুপুরে জেলা প্রশাসক হলরুমে জেলা শিক্ষা অফিসারের আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক শাহেদ পারভেজ । পরে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক আমিনুল ইসলাম বাবুলের হাতে সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রশাসক। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক বিপিন চন্দ্র বিশ্বাস, জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল গফুর উপস্থিত ছিলেন।

নেত্রকোনার জেলার দশটি উপজেলার ৮৮টি দাখিল আলিম, ফাজিল, কামিল মাদ্রাসা থেকে তিনি শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হন।

আমিনুল ইসলাম বাবুল শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হওয়ায় রহিমপুর এম. ডি. এস দাখিল মাদ্রাসার সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি এই সম্মাননা অর্জনে এবং শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত করায় মাদ্রাসা কর্তৃপক্ষ ও শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন আমিনুল ইসলাম বাবুল। দৈনিক একুশে নিউজে সাক্ষাত কারে তিনি বলেন, এ ধারাবাহিকা যেন বজায় থাকে সেজন্য দেশবাসীসহ সকলের দোয়া চেয়েছেন।


নেত্রকোনা জেলায় মাদ্রাসা সেক্টরে দ্বিতীয় বারের মত শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন আমিনুল ইসলাম।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles