Home রাজনৈতিক আওয়ামীলীগ জাতীয় সংসদ নির্বাচনকে উপলক্ষে নাইক্ষ্যংছড়ি ২নং কেন্দ্র নির্বাচন পরিচালনা কমিটির গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

জাতীয় সংসদ নির্বাচনকে উপলক্ষে নাইক্ষ্যংছড়ি ২নং কেন্দ্র নির্বাচন পরিচালনা কমিটির গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

জাতীয় সংসদ নির্বাচনকে উপলক্ষে নাইক্ষ্যংছড়ি ২নং কেন্দ্র নির্বাচন পরিচালনা কমিটির গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া,নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল স্তরের মাঠ ও মানুষের অহংকার ৬ বারের বিপুল ভোটে নির্বাচিত জাতীয় সংসদ পার্বত্যরত্ন বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয় কে বান্দরবান ৩০০ নং আসনে পুনরায় বিপুল ভোটে নির্বাচিতো করার লক্ষে আজ ১৬/৯/২০২৩ইং রোজ শনিবার বিকাল ৪ ঘটিকার সময় নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়ন এর ২নং কেন্দ্র তাংরা বিছামারা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২নং কেন্দ্র নির্বাচন পরিচালনা কমিঠি গঠন উপলক্ষে নাইক্ষ্যংছড়ি সরকারি পলিটেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রানঙ্গনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত নির্বাচন পরিচালনা কমিটির গঠন ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোজাম্মেল হক বাহাদুর (যুগ্ম সাধারণ সম্পাদক) বান্দরবান জেলা আওয়ামী লীগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মহিউদ্দিন (সদস্য) বান্দরবান জেলা আওয়ামী লীগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু তাহের কোং (সদস্য) বান্দরবান জেলা আওয়ামী লীগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তসলিম ইকবাল চৌধুরী (সদস্য) বান্দরবান জেলা আওয়ামী লীগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব নুরুল আবছার ইমন সহ নাইক্ষ্যংছড়ি উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, ছাত্র লীগ, মহিলা আওয়ামী লীগ ও মহিলা যুবলীগ,কলেজ ছাত্র লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

উক্ত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ক্যনু আন চাক (প্রধান সমন্নয়ক) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিঠি নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন। উক্ত অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি জনাব ফাহিম ইকবাল চৌধুরী। উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জনাব মোজাম্মেল হক বাহাদুর বলেন উন্নয়নকে দ্বারা বাহিক ভাবে রাখতে হলে এইবারে জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রতিকে জয় করতে সকলকে ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে হবে। নৌকার প্রতিক জয় হওয়া মানি উন্নয়নের পাহাড় গড়া।


জাতীয় সংসদ নির্বাচনকে উপলক্ষে নাইক্ষ্যংছড়ি ২নং কেন্দ্র নির্বাচন পরিচালনা কমিটির গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here