
ফিলিস্তিনে ইসরাইলী গনহত্যা ও আগ্রাসনের প্রতিবাদে আজ ১৩/১০/২০২৩ বাদ জুমা বাইতুল আমান জামে মসজিদ থেকে মিছিলের আয়োজন করে জাতীয় ওলামা মাশায়েখ পরিষদ, পটুয়াখালী জেলা শাখা। মিছিলটি বায়তুল আমান মসজিদ থেকে আলাউদ্দিন শিশুপার্কে সমাবেশে মিলিত হয়।
এছাড়াও শহরের বিভিন্ন মসজিদ থেকে মিছিল বের হয়ে আলাউদ্দিন শিশুপার্কে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন থানাপাড়া মসজিদের খতিব মাওলানা ঈসা রুহুল্লাহ, মুসলিম পাড়া মসজিদের খতিব মাওলানা আব্দুল কাদের, কলেজ মসজিদের ইমাম মাও মুহতাসিম বিল্লাহ জোনায়েদ প্রমুখ।
বক্তারা ফিলিস্তিনে ইসরাঈলী গনহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠায় বিশ্ব নেতৃত্বের জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।
অপর দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ (ইআবা) এর উদ্যোগে বড় মসজিদ থেকে সদর রোডে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)