
আসন্ন ২০ অক্টোবর হতে শুরু হতে যাওয়া হিন্দু ধর্মাবলীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা'র পক্ষ থেকে নিজ উদ্যোগে শারদীয় দূ্গোৎসবে শারদীয় উপহার বিতরণ করেছেন গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, ১৪৮,ময়মনসিংহ -০৩ (গৌরীপুর) সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামীলীগ এর মনোনয়ন প্রত্যাশী সোমনাথ সাহা।
প্রতি বছর পূজা ঈদ ও বিভিন্ন উৎসবে সমাজের তৃণমূল পর্যায়ের মানুষদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করে থাকেন সোমনাথ সাহা। সেই সাথে সামাজিক নানান উন্নয়নে তরুণ নেতৃত্বে বিশেষ ভূমিকা রেখে চলেছেন উনি।
আজকের এ উপহার সামগ্রী বিতরণে আরও উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি-সাধারন সম্পাদক, ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি-সাধারণ সম্পাদক এবং গৌরীপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)