সিলেটে কনস্টেবলের ‘মিস ফায়ারে’ ওসি আহত

সিলেট জেলা প্রতিনিধি

সিলেটে কনস্টেবলের ‘মিস ফায়ারে’ আহত হয়েছেন মহানগর পুলিশের আওতাধীন দক্ষিণ সুরমা থানার ওসি মো. শামসুদ্দোহা। একই থানার সহকারী পুলিশ কমিশনারের ব্যক্তিগত সহকারী কনস্টেবলের শটগান থেকে বের হওয়া গুলিতে তিনি আহত হন। তবে আহত ওসির অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছেন মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ সুরমার লালাবাজার এলাকার সাতমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে নাশকতা ঠেকাতে সকালে সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজার এলাকায় পুলিশ সদস্যদের নিয়ে দায়িত্ব পালন করছিলেন ওসি শামসুদ্দোহা। সকাল সাড়ে ১০টার দিকে সাতমাইল এলাকায় অবরোধ সমর্থনকারীরা যানবাহন আটকে ভাঙচুরের চেষ্টা করলে তাদের ধাওয়া করে পুলিশ। এসময় দক্ষিণ সুরমা থানার সহকারী পুলিশ কমিশনারের ব্যক্তিগত সহকারীর শটগান থেকে অসাবধানতাবশত গুলি বের হলে ওসি আহত হন।

মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ জানান, এটা বড় কোনো দুর্ঘটনা নয়। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তিনি তার দায়িত্ব পালন করছেন।


সিলেটে কনস্টেবলের ‘মিস ফায়ারে’ ওসি আহত

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles