Home রাজনৈতিক আওয়ামীলীগ নাইক্ষ্যংছড়িতে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস – ২০২৩ উদযাপিত

নাইক্ষ্যংছড়িতে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস – ২০২৩ উদযাপিত

নাইক্ষ্যংছড়িতে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস – ২০২৩ উদযাপিত

প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া,নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

আজ ৭ নভেম্বর রোজ মঙ্গলবার নাইক্ষ্যংছড়িতে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে আলোচনা সভায় ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে নৃশংসভাবে হত্যা, জাতীয় চার নেতাকে জেলের প্রকোষ্ঠে নির্মন হত্যা। এবং ০৭ই নভেম্বর মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা করা হয়েছিল তৎকালীন সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের নেতৃত্বে। তাই স্বাধীনতার স্বপক্ষের সৈনিকদের এমন নির্মম হত্যাকান্ডের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখার এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও দোছড়ি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইমরান, আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য জনাব তসলিম ইকবাল চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য জনাব ক্যানেওয়ান চাক, উপজেলা যুবলীগের সভাপতি জনাব জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক জনাব আলী হোসেন মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক জনাব চোচুমং মার্মা, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জনাব ইরফান মাহাবুব রায়হান, সাধারণ সম্পাদক জনাব ফয়সাল আজাদ, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি জনাব ফাহিম ইকবাল চৌধুরী’সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।

উক্ত আলোচনা সভায় মোহাম্মদ ইমরান প্রধান অতিথির বক্তব্যে বলেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে সকলকে সোচ্চার থেকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জননেতা জনাব বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয়ের পক্ষে জনমত সৃষ্টির মাধ্যমে বিপুল ভোটে নৌকা মার্কায় নির্বাচিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।


নাইক্ষ্যংছড়িতে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস – ২০২৩ উদযাপিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here